বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
অর্থনৈতিক অসমতা অবসান ও সুবিচার শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয় নোয়াখালীতে বেলাল হোসেন কামাল ব্যুরো চীপ
/ ৬৭ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৯:১১ পূর্বাহ্ন

অর্থনৈতিক অসমতা অবসান ও সুবিচার শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয় নোয়াখালীতে
বেলাল হোসেন কামাল ব্যুরো চীপ

নোয়াখালী প্বৈষম্য ও অসমতা অবসানে প্রয়োজন নীতি সংস্কার ও অর্থনৈতিক সুবিচার। এই শিরোনামে পৌর মিলনায়তন নোয়াখালীতে এসডিজি অ্যাকশন এলায়েন্স এবং জিক্যাপ বাংলাদেশ আয়োজিত সেমিনার নাগরিক সংলাপে বক্তারা নাগরিকদের বৈষম্য এবং অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার লড়াইয়ের প্রচারণায় যোগদানের আহ্বান জানান।
সংলাপে উঠে আসে, ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য অবসান এবং আর্থিক সুবিচার প্রতিষ্ঠার দাবিতে নাগরিক সমাজ দীর্ঘদিন কাজ করছে। প্রয়োজন নাগরিক সমাজের কণ্ঠস্বর এবং ক্ষমতাকে শক্তিশালী করার জন্য সরকার এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণী মহলসমূহকে প্রভাবিত করার লক্ষ্য নাগরিক সমাজের প্রচেষ্টাকে দ্বিগুণ করা। ধনীরা জাতীয় সম্পদের ব্যবহার সবচেয়ে বেশী করে থাকে। অন্যদিকে গ্রামের কৃষক যারা সকল মানুষের জন্য খাদ্য উপকরণ এবং বিভিন্ন শিল্পের কাঁচামালের যোগান দেয় জাতীয় সম্পদের অতি সামান্য অংশই ব্যবহার করে থাকে। অথচ পরোক্ষ করের বোঝা তাদেরকেই বেশী বহন করতে হয়। বক্তারা অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার স্বার্থে কর ব্যবস্থাকে বৈষম্যমুক্ত করার প্রস্তাব করেন। আলোচকগণ প্রগতিশীল এবং জেন্ডার সংবেদনশীল করব্যবস্থা সংহতকরণ এবং দরিদ্র মানুষের স্থায়িত্বশীল উন্নয়নের ব্যয়ে পূনঃবিনিয়োগ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবী তোলেন। তারা অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার জন্য অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমে সম্পদ সংগ্রহের বিকল্প উপায় অন্বেষণ; কর্পোরেট ট্যাক্স অপব্যবহার মোকাবেলা, অবৈধ আর্থিক প্রবাহ রোধ এবং একটি ন্যায্য বৈশ্বিক করব্যবস্থা অগ্রসর করতে জাতিসংঘের ট্যাক্স কনভেনশনের উদ্যোগকে সমর্থন; এবং কর্পোরেট একচেটিয়াকরণের অবসান ঘটিয়ে, কর সুবিচার নিশ্চিত করে, ট্যাক্স ফাঁকির অবসানের প্রস্তাব করেন এবং স্থায়িত্বশীল নয়, অবৈধ এবং অন্যায্য ঋণ বাতিল করে এবং দেশগুলিকে ঋণের ফাঁদে পড়তে না দিয়ে পুরো ঋণ ব্যবস্থা পুনর্গঠন এবং বৈষম্য ও অসমতা অবসানের লক্ষ্যে নীতি সংস্কার ও অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার দাবী তোলেন।
সুজন এর সভাপতি অ্যাডঃ হাবিবুর রাছুল মামুন এর সভাপতিত্বে এনআরডিএস’র নির্বাহী পরিচালক ও এসডিজি এ্যাকশন এলায়েন্স’র আহ্বায়ক আব্দুল আউয়াল এর সঞ্চালনায় সংলাপে আলোচনা পত্র উপস্থাপন করেন মনোয়ারা আক্তার মিনু। আলোচনায় অংশগ্রহণ করেন উন্নয়ন সংগঠন গান্ধী আশ্রম ট্রাস্ট, প্রাণ, বন্ধন, এনআরডিএস এবং বিভিন্ন নাগরিক সংগঠনের শতাধিক প্রতিনিধির অংগ্রহণে সংলাপে কথা বলেন তরুণ মানবাধিকার কর্মী ফাইজা সুলতানা, নোবিপ্রবির শিক্ষার্থী শাকিন, কৃষক প্রতিনিধি নূর উদ্দিন, শিক্ষক লাকী দাস, আবুল কাশেম, লায়লা পারভীন, সাংবাদিক সুমন ভৌমিক, প্রাণ এর নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, গান্ধী আশ্রম এর সচিব রাহা নবকুমার, প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page