রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Headline
জাতি ডিসি আসমা শাহীনের মত অভিভাবক চায়” ব্রাহ্মণপাড়ায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা। নিখোঁজের একদিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার- শিক্ষিকা ড, জাকিয়া সুলতানার মিত্যু সাংবাদিক লেখক ঐক্য এবং দাবি নিয়ে আলোড়ন সৃস্টি হচ্ছে সারা দেশ জুড়েই- বাগমারায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের অবসান। নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ শিরোনাম: ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের’ দাবি পরিবারের রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন
Headline
Wellcome to our website...
আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন,ওসি আনছারুল করিম। 
/ ১৭০ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৮:৪৭ পূর্বাহ্ন

আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন,ওসি আনছারুল করিম। 

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ও চিৎমরম ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর  বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটি  সাথে মতবিনিময় করেছেন চন্দ্রঘোনা  থানার ওসি আনছারুল করিম।
বুধবার  (১৪ আগস্ট) সকালে থানাতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ওসি আনছারুল করিম গণমাধ্যমকে  বলেন,দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুদের ঘর-বাড়ি ও মন্দিরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে থানা এলাকার সকল মন্দিরের সভাপতি,সম্পাদক সহ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের  সাথে আজকে আমরা  মতবিনিময় করলাম। এসময় মন্দির কমিটির প্রতিনিধিরা জানান যে,কাপ্তাই থানার রাইখালী ও চিৎমরম ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর  কোথাও কোন মন্দিরে বা কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কোন সম্পত্তিতে হামলার কোন ঘটনা ঘটেনি। দিন ও রাতে সার্বক্ষণিক যেকোনো প্রয়োজনে থানায় যোগাযোগ কারার জন্য বলা হয়েছে। এসব এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মতবিনিময় সভায়  রাজস্থলী উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ও বাঙালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশন পরিচালনা কমিটির  সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, চিৎমরম মা  সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি  সমলেন্দু বিকাশ দাশ,সাধারণ সম্পাদক ডা:   রতন বিশ্বাস, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু, বাঙ্গালহালিয়া বাজার শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী,বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের সাধারণ সম্পাদক লিটন দাশ,সহ-সাধারণ সম্পাদক জিকু কুমার দে,রাইখালী শ্রী শ্রী লোকনাথ মন্দির ও সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি সুবর্ণ ভট্টাচার্য, বাঙ্গালহালিয়া আবাসিক শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয় লাল দত্ত সহ বিভিন্ন  মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page