শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি সমমান পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা
/ ১৮১ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি সমমান পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।

উন্নত-আত্মনির্ভরশীল দেশ গড়তে শিক্ষার্থীদের নির্ভরতা-নিশ্চয়তার প্রতীক দেশরত্ন শেখ হাসিনার যুগোপযোগী, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন, চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী শিক্ষানীতির আলোকে শিক্ষা বাজেট বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্তকরণ, শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি, করোনাকালে বিকল্প শিক্ষা কার্যক্রম, সর্বস্তরে বিজ্ঞানভিত্তিক ও গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থার প্রসার, নকল ও প্রশ্নফাঁসমুক্ত পরীক্ষা, সন্ত্রাস ও সেশনজটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।

প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন শেখ হাসিনা। ফলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বর্তমানে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারছে। এতে শিক্ষাবৈষম্য দূর হয়ে কর্মসংস্থানের ক্ষেত্রে সম-প্রতিযোগীতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

পরিতাপের বিষয়, অবৈধ-অসাংবিধানিক-জঙ্গি গডফাদার ইউনূসের কারণে এ বছর উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি সমমান পরীক্ষায় প্রায় সোয়া চার লাখ শিক্ষার্থী ঝরে পড়েছে। অর্থনৈতিক চাপ, দারিদ্রতা বৃদ্ধি, বাল্যবিবাহ, শিক্ষাঙ্গনে পরিবেশ নষ্ট হওয়া ও সন্ত্রাস-মব এবং সরকারি উদ্যোগের গাফিলতিতে ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিকে ২৭%, মাদ্রাসা বোর্ডে ৩৯% এবং কারিগরি বোর্ডে ৪০% , যা দেশের শিক্ষাব্যবস্থা এবং ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

একইসাথে শিক্ষার মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘনের কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারছে না, শিক্ষা উপকরণ ধ্বংস, বহিষ্কার, সনদ বাতিল, হামলা-মামলা, আইনের আশ্রয় থেকে বঞ্চিত, হত্যার হুমকি ও হত্যা প্রভৃতি কারণে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সম্মানিত শিক্ষকদের সাথে একইভাবে অত্যাচার-নির্যাতন পুরো শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে।

এরূপ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যারা পরীক্ষায় অংশ নিতে পারছে তাদের জন্য শুভকামনা এবং যারা অংশ নিতে পারছে না তাদের নিরাপদ ও স্বাভাবিক-সুন্দর জীবনের প্রার্থনা করছে বাংলাদেশ ছাত্রলীগ।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page