শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসন চৌধুরী আর নেই ।
/ ৫৭২ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসন চৌধুরী আর নেই ।

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের চেয়ারম্যান, যায়যায়দিনের সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ হোসেন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাঈদ হোসেন চৌধুরী দেশের চা শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মালিকানাধীন এইচআরসি গ্রুপ দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরেছেন।

এইচআরসি গ্রুপ শুধু চা শিল্প নয়—পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

সাঈদ হোসেন চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক মহলে তাঁর ভাবমূর্তি ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ।

তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্যবসা ও বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শিল্পোদ্যোক্তা হলেও তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। শিক্ষাবিস্তার, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে তাঁর বিভিন্ন উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সমাজসেবী হিসেবে তিনি দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশের ব্যবসায়িক অগ্রগতিতে অসামান্য অবদান রাখার জন্য বিভিন্ন জাতীয় সংগঠন তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে থাকে।

সাঈদ হোসেন চৌধুরী মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এইচআরসি গ্রুপ ও যায়যায়দিন পরিবার শোকসন্তপ্ত এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

সাঈদ হোসেন চৌধুরীর মৃত্যুতে দেশের ব্যবসায়ী, কূটনৈতিক ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। এবং তার অকাল মৃত্যুতে শাল্লা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক ও শোকাসম্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page