
কালিয়াকৈরে অবৈধ হাসপাতালে অভিযান ও জরিমানা
স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা এলাকায় মঙ্গলবার দুপুরে চন্দ্রা স্কয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ওই অবৈধ হাসপাতাল বন্ধ করা সহ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা চন্দ্রা এলাকায় চন্দ্রা স্কয়ার হাসপাতাল ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন, নিম্নমানের চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ওই হাসপাতালে ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মাহমুদুল হাসান মেহেদী, কালিয়াকৈর থানার এসআই কামরুল হাসান অন্যান্যরা।
ওই ভ্রাম্যমান আদালতে নিবাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ জানান, চন্দ্রা স্কয়ার হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়গনস্টিক ল্যাবে কোন বৈধ কাগজপত্র না থাকায়, নিম্নমানের চিকিৎসা সেবা প্রদানে ৫৫ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ (সিলগালা) করা হল।
তারিখ- ৪/২/২৫ ইং

