শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে এসএসসিতে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্য
/ ৫১০ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

কালিয়াকৈরে এসএসসিতে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্য

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টি ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান । দীর্ঘদিন ধরে সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এবারের এস এস সি পরীক্ষায় বিগত কয়েক বছরের তুলনায় ভালো রেজাল্ট হয়েছে । জেনারেল শাখায় ৮০ দশমিক ৮৯ % পাস করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১২৭ জন শিক্ষার্থী ও অকৃতকার্য ৩০ জন শিক্ষার্থী । এর মধ্যে ১৩ জন শিক্ষার্থী A+ অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল শাখায় ১২৬ জন শিক্ষার্থী এর মধ্যে কৃতকার্য ১১৩ জন শিক্ষার্থী ও অকৃতকার্য ১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থী A+ পেয়েছে।
এস এস সিতে গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়া প্রতীক পাল জানান, এস এস সি পরীক্ষার রেজাল্ট এ আমি অনেক খুশি। আমার এই সাফল্যের পিছনে আমার পাশাপাশি অভিবাবকসহ শিক্ষকদের অনেক ভূমিকা রয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, এবারের এস এস সি পরীক্ষা বিগত বছরের তুলনায় ব্যতিক্রম ছিল। বিগত কয়েক বছরের তুলনায় এবার রেজাল্ট অনেক ভালো । এ বছরের রেজাল্ট ভালো হওয়ার কারন অতিরিক্ত ক্লাস পরীক্ষা, অবিভাবক সমাবেশ, হোম ভিজিট, ফোন কলে খোঁজ খবর নেওয়া। তিনি আরো জানান জুলাই বিপ্লবের ট্রমা অনেক শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার করায় কয়েকজন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি। তবে এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের চেষ্টার সাথে শিক্ষকদের সহযোগিতা, পিতা মাতার যত্ন তুলে ধরেন প্রধান শিক্ষক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page