রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে বিএনপির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত।
/ ১৯০ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১:৩২ অপরাহ্ন

কালিয়াকৈরে বিএনপির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং গাজীপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির খান।

প্রধান অতিথি মোঃ হুমায়ুন কবির খান তাঁর বক্তব্যে বলেন,
“ঈদ মানে খুশি, ঈদ মানে একতা। আজকের এই আয়োজন আমাদের রাজনৈতিক ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করবে। বিএনপিকে নতুন করে সংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার-উজ-জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, কালিয়াকৈর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মহসিন উজ্জামান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলী মিলন প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page