
কালিয়াকৈরে বিএনপির দলীয় কার্যালয় দুধ দিয়ে ধোয়ে দিলেন ছাএদলের নেতারা।
কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় এক মণ দুধ দিয়ে ধুয়ে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। একটি নামধারী বিএনপি সংগঠন যেখানে আওয়ামী লীগ থেকে আসা নব্ব লোকদের নিয়ে বিএনপির পার্টি অফিসে যায় একটি পক্ষ এর প্রতিবাদে বিএনপির পার্টি অফিস এক মণ দুধ দিয়ে ধুয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা দলীয় কার্যালয়ে(অফিসে) বুধবার রাত সাড়ে ৯ টার দিকে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা সমালোচনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়।
জানা যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম ওরফে তুহিনের নেতৃত্ব অফিস ধোয়ার আয়োজন করা হয়। ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা জানান, ৫ আগস্ট ছিল গণঅভ্যুত্থান দিবস। ওইদিন বিএনপির বিজয় মিছিল ছিল। তবে সেই মিছিলে বিএনপির একটি পক্ষ আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এতে গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে, পাশাপাশি দলীয় ভাবমূর্তিও নষ্ট হয়েছে। এর প্রতিবাদে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলামের নেতৃত্বে গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এক মন দুধ দিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ধুয়ে দেওয়া হয়। ওই ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কর্মী আব্দুর রহমান, নাসির উদ্দিন, মিঠুন ব্যাপারী ও যোবায়ের হোসেন প্রমুখ।
কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ঐতিহাসিক অভ্যুত্থান দিবস ছিল। এ উপলক্ষে আমাদের একটি র্যালি ও মিছিল ছিল। বুধবার সকালে আমলা দোয়া মাহফিল শেষ করে চলে যাওয়ার পর একটি পক্ষ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। এতে আমাদের পার্টি অফিস কলঙ্কিত হয়েছিল। পরে আমরা এক মণ দুধ দিয়ে পার্টি অফিস ধুয়ে ফেলি।
কালিয়াকৈর বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন,আওয়ামীলীগের লোক নিয়ে কেউ বিএনপি অফিসে গেলে তা দুধ দিয়ে ধোয়া উচিত।
কেন্দ্রিয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবীর খান এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি।
গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, কিছু ছেলে পেলে দুধ দিয়ে অফিস ধুয়ে ভিডিও করেছে দেখেছি। ওরা কে কি করলো সেগুলি দেখায় বিষয় নয়। আমরা যাদের নিয়ে নতুন কমিটি করছি সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
তারিখ ০৭-০৮-২৫ইং

