বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে শিক্ষার্থীদের উপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সড়ক অবরোধ।
/ ১৪২ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৩:২০ অপরাহ্ন

কালিয়াকৈরে শিক্ষার্থীদের উপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সড়ক অবরোধ।

স্বপন সরকার কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ফেসবুক ম্যাসেঞ্জারে তর্ক বিতর্ক নিয়ে একদল কিশোর গ্যাং বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে ৭ শিক্ষার্থীকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলার মাঝুখান বাজার এলাকায় মাঝুখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই কর্মসুচী পালন করে। এলাকাবাসী,শিক্ষার্থী ও পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈরের মাঝুখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তুহিন আহম্মেদের সঙ্গে মাঝুখান এলাকার সোহেল রানার ফেসবুক ম্যাসেঞ্জারে তর্ক বিতর্ক হয়। ওই তর্ক বিতর্কের জের ধরে গত রবিবার দুপুরে সোহেল রানা, মিলন হোসেন, এমদাদুল হক, রিফাত খান, নাহিদসহ ১০/১২ জন বহিরাগত যুবক দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ওই বিদ্যালয়ের মুল গেইটে যায়। একপর্যায়ে তারা বিদ্যালয়ের ভেতর প্রবেশ করে তুহিনকে এলোপাথরী মারধরসহ কুপতে থাকে। এসময় তুহিনের সহপাঠি শিক্ষার্থী সাফোয়ান ইসলাম, লিমন, জনি, সিয়াম, জিসানসহ অন্তত ১০জন এগিয়ে আসলে তাদেরকেউ এলোপাথরী ভাবে মারধর করে আহত করে। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মিলন হোসেন,এমদাদুল হক ও রিফাত খানকে আটক করে পুলিশে সোপর্দ করে । পরে গুরুতর আহতদের মধ্যে সাফোয়ান তুহিন ও জনি হাওলাদারকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় আহত শিক্ষার্থী তুহিনের মামা জাহিদুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে এঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে মাঝুখান বাজার এলাকায় মাঝুখান উচ্চ বিদ্যালয়সহ আশপাশের ৩/৪টি কিন্ডার গার্ডেন স্কুলের কয়েকশত শিক্ষার্থী মৌচাক- ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সড়ক অবরোধের ফলে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মাঝুখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জয় আহম্মেদ,আদিল মাহমুদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে বহিরাগত ওই যুবকরা বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থী তুহিনসহ ৭ জনকে এলোপাথরী ভাবে মারধর করে আহত করে। তাদের প্রত্যেকের হাতে চাইনজ কুড়ালসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল। আমাদের শিক্ষার্থীদের উপর এভাবে হামলার প্রতিবাদে এবং দোষিদের গ্রেপ্তারের দাবি করছি।
কালিয়াকৈর থানার পরিদর্শক(তদন্ত) জাফর আলী খান বলেন, এঘটনায় মামলা হয়েছে। এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মামলার বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

তারিখ-১১-১১-২৪ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page