শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কালীগঞ্জে অভিযান চালিয়ে বেকারি সহ ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন।
/ ৩০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১:২৭ অপরাহ্ন

কালীগঞ্জে অভিযান চালিয়ে বেকারি সহ ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন।

মোঃ আলীহোসেন স্টাফ রিপোর্টারঃ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে এবং জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে লালমনিরহাটের কালীগঞ্জে তিন প্রতিষ্ঠানের ১ লাখ ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার,১৪ আগস্ট বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কাকিনা এলাকায় অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করার অপরাধে কাকিনা কবি বাড়ি সংলগ্ন মেসার্স সালমান বেকারিকে ৪০ হাজার টাকা এবং জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে কাকিনা বাজারস্থ টিপু সুলতান গুল ফ্যাক্টরির মালিককে ২০ হাজার ও কাকিনা রেলস্টেশনের পাশে মেসার্স খান ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া, প্রতিষ্ঠান গুলোকে সতর্ক করে দেয়া হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটিত হতে থাকলে তাদেরকে কঠিন শাস্তি প্রদান করা হবে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সালমান বেকারিতে খাদ্য পণ্য তৈরি এবং জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশ করায় শ্বাসকষ্ট, ক্যান্সার, চর্মরোগসহ বিভিন্ন জীবনহানিকর রোগে আক্রান্ত কাকিনা এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। তিনি আরো জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page