মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
কালীগঞ্জে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, এক ব্যবসায়ীর মৃত্যু।
/ ৩১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

কালীগঞ্জে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, এক ব্যবসায়ীর মৃত্যু।

মোঃ আলীহোসেন স্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে তুষভান্ডার বাজারের পোল্ট্রি ব্যবসায়ী বেলাল হোসেন (৫৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার তুষভান্ডার দক্ষিণ ঘনষ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন তুষভান্ডার বাজারের দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মৃত করমত আলীর বড় ছেলে।

স্থানীয়রা জানায়, পোল্ট্রি ব্যবসায়ী বেলাল হোসেন সন্ধ্যা বাড়ি থেকে বাজার যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ে রাস্তায় উঠলে আমিনগঞ্জ থেকে তুষভান্ডারগামী দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেলাল হোসেন নিহত হয়। আর বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেলাল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুর খবর তিনি পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page