শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Headline
গণভোটে ‘হ্যাঁ’: রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের এক অনিবার্য মুহূর্ত নড়িয়ায় ৫ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে অসুস্থ নূর মোহাম্মদ আরিফকে দেখতে রাহাত হাসপাতালে সাংবাদিক নেতৃবৃন্দ।। পঞ্চগড়ে শুরু হয়েছে দুইদিন ব্যাপি ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ বিতর্ক উৎসব বরিশালে অসুস্থ নূর মোহাম্মদ আরিফকে দেখতে রাহাত হাসপালে সাংবাদিক নেতৃবৃন্দ।। কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার গোসাইরহাটে ১৩০ ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়িয়ায় গভীর রাতে পুলিশের অভিযান সন্দেহভাজন ৮ কিশোর আটক কালিয়াকৈরে পৃথক স্থানে বনবিভাগের অভিযানে ৩৫ টি বন্যপ্রাণী উদ্ধার নির্বাচনী অংশীজনদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভায় লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুন নবী
Headline
Wellcome to our website...
কুমিল্লায় চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ
/ ৭৫ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

কুমিল্লায় চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পর থেকে কুমিল্লায় অবৈধ নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ অলিগলিতে এ অভিযান চলছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো নগরীর বিভিন্ন স্থানে রাস্তার লাইটপোস্ট, দেয়াল, বিলবোর্ড ও বৈদ্যুতিক খুঁটি থেকে পোস্টার ও ব্যানার খুলে ফেলতে দেখা যায় সিটি কর্পোরেশনের কর্মীদের। পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে সকাল থেকেই তারা মাঠে নেমে কাজ শুরু করেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে কিছু প্রার্থী নিজ উদ্যোগে পোস্টার ও ব্যানার অপসারণ করলেও নগরীর অধিকাংশ এলাকায় তা এখনো ঝুলতে দেখা যায়।
এ প্রসঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশন সূত্র জানায়, নির্বাচনকালীন আচরণবিধি বাস্তবায়ন ও নগরীর সৌন্দর্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্য করে কেউ পোস্টার বা ব্যানার ঝুলিয়ে রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবিদা আল আকসার আশা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ নিশ্চিত করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page