শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কুমিল্লায় বৃষ্টির কারনে চরম দুর্ভোগে খেটে খাওয়া সাধারন মানুষ।
/ ১৯১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন

কুমিল্লায় বৃষ্টির কারনে চরম দুর্ভোগে খেটে খাওয়া সাধারন মানুষ।

অনিক কুমার দাস,কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি

 

গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে কুমিল্লা শহরের খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক, ভ্রাম্যমাণ হকার, চা বিক্রেতা ও নির্মাণ শ্রমিকদের আয়ের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। পাশাপাশি জলাবদ্ধতায় ঘরবাড়ি প্লাবিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শহরের নিম্নআয়ের অসংখ্য পরিবার।

শহরের কান্দিরপাড়, ঠাকুরপাড়া, ঝাউতলা, ধর্মসাগরপাড়, শাসনগাছাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে থাকায় সড়কগুলো প্রায় অচল হয়ে পড়েছে। রিকশাচালক শহিদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে। যাত্রীও কম, আয় একেবারে নেই বললেই চলে।

ভ্রাম্যমাণ চা বিক্রেতা সেলিম মিয়া জানান, বৃষ্টির কারণে দোকান খোলা যাচ্ছে না। তিনদিন ধরেই কোনো আয় নেই।

শহরের নিচু এলাকাগুলোর অনেক ঘরে পানি ঢুকে পড়েছে। কলোনি, বস্তি ও ঝুপড়ি ঘরে বসবাসরত মানুষজন খুব কষ্টে দিনাতিপাত করছে ।

অভিযোগ রয়েছে, বৃষ্টি হলেই ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ে ও ময়লা জমে থাকার কারনে পানি নামতে পারে না অথচ প্রতি বছর বর্ষা মৌসুমে একই ধরনের সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো দীর্ঘমেয়াদি ব্যবস্থা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নগর ব্যবস্থাপনায় যদি আধুনিক ড্রেন ও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে এমন দুর্ভোগে পড়তে হতো না। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য দাবী জানিয়েছেন সাধারন জনগন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page