শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৩৭৫০ পিছ ইয়াবাসহ ১২ মামলার আসামি আটক
/ ২১৮ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৩৭৫০ পিছ ইয়াবাসহ ১২ মামলার আসামি আটক

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর আমতলীতে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৭৫০ পিছ ইয়াবাসহ ১ মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রবিবার (১৬ মার্চ) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামী মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮) কুমিল্লা জেলার সদর উপজেলার বালুতুপা গ্রামের মোঃ জসিম উদ্দিনর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ রাকিবুল হাসান রিয়াদ নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়, যার বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বে রুজুকৃত মোট ১২ টি মামলা রয়েছে। এ সময় আসামীর হেফাজত থেকে ৩ হাজার ৭৫০ পিছ ইয়াবা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page