শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজা’সহ আটক-২
/ ৩৪৫ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজা’সহ আটক-২

 

অনিক কুমার দাস কুমিল্লা সদর প্রতিনিধি

কুমিল্লা সদর আমড়াতলী এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যাবহৃত একটি মোটরসাইকেল করা হয়।

শনিবার (২১ জুন) সকালে জেলার সদর উপজেলার আমড়াতলি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলো, মোজাম্মেল হোসেন অমি (২৭) কুমিল্লা জেলার সদর উপজেলার শিমপুর গ্রামের মৃত ফতেহ আলী এর ছেলে এবং সাইমন হোসেন (২৩) একই গ্রামের শহিদ আলম এর ছেলে।ণ
র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার আমড়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজসহ মোজাম্মেল হোসেন অমি এবং সাইমন হোসেন নামক ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page