বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Headline
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন”
Headline
Wellcome to our website...
কুমিল্লায় সচিবালয়ে আগুন ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
/ ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন

কুমিল্লায় সচিবালয়ে আগুন ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।

সচিবালয়ে আগুন এবং আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা ঈদগাহ মাঠ থেকে শুরু পূবালী চত্বর মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব রুবেল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহবায়ক মোহাম্মদ সাকির হোসাইন।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈমুর রহমান, মুখ্য সংগঠক আরাফ ভুইঁয়া, যুগ্ম সদস্য সচিব মো: অনিক, যুগ্ম আহবায়ক সাব্বির মজুমদার, যুগ্ম আহ্বায়ক কাজী নাছির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহবায়ক মোহাম্মদ সাকির হোসাইন বলেন, সচিবালয়ে ষড়যন্ত্রমূলক আগুন লাগানো হয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি। সচিবালয়ে বসে অবৈধ আদেশের মাধ্যমে আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছিলো। পুলিশ ভাইদের সামনে রেখে পিছন থেকে তারাই আদেশ প্রদান করতো। এরাই হাসিনাকে দিনে দিনে ফেসিস্ট হতে সহায়তা করেছে। সুতরাং ফেসিস্ট এবং তার সহায়তাকারী কাউকে ছাড় দেয়া হবেনা।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্র জনতা যখন আবার জেগে উঠেচগে, তাদেরকে আবারো দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আগামী ৫ দিনের মধ্যে সচিবালয় থেকে দোসরদের বিতাড়িত না করলে ৫ আগস্টের ন্যায় আবারও সচিবালয়ে ঘেরাও করা হবে। সেটা হবে দ্বিতীয় বিপ্লব। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় বিপ্লবের জন্য প্রস্তুত এবং আমরা তাতে সফল হবই হবো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page