সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Headline
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আবুনাঈম রিপন : চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
Headline
Wellcome to our website...
কুমিল্লা চান্দিনায় পানিতে ডুবে আপন ২ বোনের মৃত্যু
/ ২১৭ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন

কুমিল্লা চান্দিনায় পানিতে ডুবে আপন ২ বোনের মৃত্যু

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনায় মাইজখার এলাকায় খেলার ছলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে একই সঙ্গে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্বপাড়া সামছুক হক কারির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মাইজখার গ্রামের সুজন মিয়ার বড় মেয়ে তিন বছর বয়সী সামিয়া আক্তার ও ছোট মেয়ে দেড় বছর বয়সী হামিদা আক্তার। সিএনজি অটোরিকশাচালক সুজন ও গৃহিণী শারমিন আক্তার দম্পত্তির দুই সন্তানই সামিয়া ও হামিদা।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার সকালে সামিয়া ও হামিদ খেলার ছলে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। সকাল ১০টার পর থেকে তাদেরকে বাড়ির আশেপাশে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের দেখে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, এ বিষয়ে এলাকাবাসী বা নিহতের পারিবারিকভাবে আমরা জানতে পারিনি তবে সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page