শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কুমিল্লা চান্দিনায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান
/ ২৫০ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লা চান্দিনায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা চান্দিনা পৌরসভার হারং এলাকায় ভেজাল কোমল পানীয় ও যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করেছে সেনাবাহিনী ও প্রশাসন। এ ঘটনায় দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকালে চান্দিনা পৌরসভার হারং, মধ্যপাড়া ২ নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী চান্দিনা ক্যাম্প, চান্দিনা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর। এসময় “ইহান ফুড অ্যান্ড বেভারেজ” নামের একটি প্রতিষ্ঠানের কারখানা থেকে প্রায় ৫০০০ পিছ নকল স্টিকারযুক্ত ভেজাল কোমল পানীয় বোতল, ৪০০০ পিস নকল যৌন উত্তেজক ওষুধ, বিপুল পরিমাণ কাঁচামাল ও উৎপাদন যন্ত্রপাতি জব্দ করা হয়। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে এসব ধ্বংস করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর সাংবাদিকদের বলেন “এ ধরনের ভেজাল পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। মানুষের অজান্তে বিষ পান করানোর মতো অপরাধ যারা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আজকের অভিযানে জব্দ করা পণ্য বাজারে গেলে তা মানুষের জীবন নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি করত।”

তিনি আরও বলেন, জনস্বার্থে ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সচেতন থাকতে হবে এবং যে কোনো সন্দেহজনক কার্যক্রম প্রশাসনকে জানাতে হবে।

ভ্রাম্যমাণ আদালত অবৈধ এই কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আটক দুজনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page