মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
কুমিল্লা চান্দিনা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
/ ৫৫০ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

কুমিল্লা চান্দিনা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে চান্দিনা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচিত কমিটির প্রথম সভায় ১৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সভার প্রথম অধিবেশনে আহবায়ক কমিটির সভাপতি ওসমান গণির সভাপতিত্বে এবং সদস্য সচিব আকিবুল ইসলাম হারেছ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে চান্দিনার প্রয়াত সাংবাদিকদের স্¥রণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে আহবায়ক কমিটি।

চান্দিনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রণবীর ঘোষ কিংকর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুমুর রহমান মাসুদ এর সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এতে আমাদের সময় ডট কম প্রতিনিধি কাজী আব্দুর রাজ্জাক রাশেদকে উপদেষ্টা মনোনীত করা হয়। এছাড়া কালের কন্ঠ প্রতিনিধি ও কুমিল্লার কাগজের বিশেষ প্রতিবেদক রণবীর ঘোষ কিংকর কে সভাপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, ঢাকা পোস্ট ৭১ এর প্রতিনিধি ওসমান গণি এবং দৈনিক মানবজমিন ও ডাক প্রতিদিন প্রতিনিধি রকিব উদ্দিন ভূইয়া তুহিন কে সহ-সভাপতি, দৈনিক সংবাদ ও দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ কে সাধারণ সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. জাকির হোসেন কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও বাংলার আলোড়ন প্রতিনিধি মো. আবদুল বাতেন কে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মো. শরীফুল ইসলামকে অর্থ সম্পাদক, দৈনিক কালবেলা ও ভোরের কলাম প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছকে দপ্তর সম্পাদক, দৈনিক ডেসটিনি প্রতিনিধি তাহমিদুর রহমান দিদার, দৈনিক মুক্তখবর ও রূপসী বাংলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মোহাম্মদ আলী সুমন, দৈনিক মহাসময় প্রতিনিধি একেএম মঈনুল হক ও দৈনিক সময়ের আলো প্রতিনিধি মো. আবু সাঈদ কে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল এস প্রতিনিধি আলিফ মাহমুদ কাউসার, স্বরূপবৃন্দাবন দাস সমীর প্রমুখ।

এর আগে গত ৫ জুলাই দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণের মধ্য দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page