সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে আন্ত জেলা ডাকাতদলের সদস্য আটক
/ ২৯৬ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে আন্ত জেলা ডাকাতদলের সদস্য আটক

 

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা চৌদ্দগ্রামে যৌথবাহিনী অভিযানে উপজেলার চিহ্নিত সন্ত্রাসী আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এম কে নাজিম উদ্দিন ভুঁইয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী।

আটককৃত আসামি মো: নাজিম উদ্দিন জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামের মরহুম ডা. সামছুল আলমের ছেলে।

যৌথবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের একসাথে হওয়ার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী।
এসময় যৌথবাহিনীর একটি টিম উপজেলার কানকাপৈত ইউপির পন্নারার গ্রামে অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে নাজিম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি এম আক্তারুজ্জামান জানান, আটককৃত নাজিম উদ্দিনের বিরুদ্ধে ঢাকার পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page