রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার। আটক-৩
/ ২৪০ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ৯ মে, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার। আটক-৩

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর পৃথক তিনটি অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র যুবলীগ ক্যাডার শাহাব উদ্দিন বাবু ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৯ মে) ভোরে চৌদ্দগ্রাম উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর ২৩ বীর চৌদ্দগ্রাম উপজেলা ক্যাম্প সুত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার খাটরা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ যুবলীগ ক্যাডার শাহাবুদ্দিন বাবু (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শাহাবুদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস মাদক ব্যবসা চাঁদাবাজিসহ বহু অভিযোগ রয়েছে।

অপর এক অভিযানে একই দিন ভোরে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরায় অভিযান চালিয়ে সুজন মিয়া (২৩) নামের এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল, ১টি সাধারণ কুড়াল এবং ১টি দা উদ্ধার করা হয়। জানা গেছে, এই অস্ত্রগুলো ব্যবহার করে সে বিভিন্ন গ্যাং-সম্পর্কিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

তৃতীয় অভিযানে, উপজেলার খাটরা এলাকা থেকে আরেক কিশোর গ্যাং সদস্য জাহিদ হাসান (২২) কে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট তাকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায় এবং পরে সে গুনবতী ইউনিয়নে গ্যাং কার্যক্রমে জড়িত হয়। সে পলাতক শীর্ষ সন্ত্রাসী তুয়ানের সহযোগী ও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে জড়িত বলেও জানা যায়।

ঘটনার সত‍্যাতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, শুক্রবার সকালে আটককৃত তিনজনকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা শেষে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page