বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা ছত্রখীল পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০০ বোতল স্কাফ ও ৮ কেজি গাঁজা উদ্ধার। আটক-৩
/ ১৮৯ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ১৬ জুন, ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ন

কুমিল্লা ছত্রখীল পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০০ বোতল স্কাফ ও ৮ কেজি গাঁজা উদ্ধার। আটক-৩

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর পাচথুবী মতিনগর এলাকায় ৫০০ বোতল স্কাফ ও ৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে কোতোয়ালি থানাধীন ছত্রখীল পুলিশ ফাড়ির সদস্যরা।

সোমবার (১৬ জুন) ভোর রাত আনুমানিক ৪টার সময় জেলার সদর উপজেলার পাচথুবী ইউপির মুতিনগর এলাকা থেকে তাদেরকে আটক করে কুমিল্লা কোতোয়ালি থানাধীন ছত্রখীল পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গ্রেফতারকৃত আসামীরা হলো মো: সিরাজ (৩৮) জেলার সদর উপজেলার পাঁচ নং পাঁচথুবি ইউনিয়ন মতিনগর এলাকার মৃত আলী আশরাফের ছেলে ও দেলোয়ার হোসেন (৪৮) একই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে এবং মোহাম্মদ সায়েদ হোসেন (২০) একই এলাকার পিতা মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার পাচথুবী ইউপির মতিনগর এলাকায় সোমবার ভোরে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানের দিক নির্দেশনায় ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিরুল হকের নেতৃত্বে পাঁচথুবি ইউনিয়নের মতিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সিরাজ, দেলোয়ার এবং সায়েদ হোসেনের বসত ঘর তল্লাশী করে ৫০০ বোতল ভারতীয় স্কাফ ও ৮ কেজি গুড়া গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page