শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
/ ৩১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২:৫৭ পূর্বাহ্ন

কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

 

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা দাউদকান্দির আমিরাবাদ এলাকায় যৌথবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত আসামি উর্মি আক্তার (২২) দাউদকান্দি উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের হারুন মিয়া’র মেয়ে।

যৌথবাহিনী সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় হারুন মিয়াকে ধাওয়া দিলে সে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উর্মি আক্তারের কাছে থাকা পলিথিনে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী জানান, যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত বলে শিকার করেছেন গ্রেফতার ওই নারী। আটককৃত আসামিকে বুধবার দুপুরে কুমিল্লা আদালতে হাজির করা হলে মহামান্য আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page