বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবিদ্বারে ব‍্য‍্যডমিন্টন খেলতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু
/ ১৩০ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ন

কুমিল্লা দেবিদ্বারে ব‍্য‍্যডমিন্টন খেলতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বারে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফসার উদ্দিন রানা (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টায় দেবিদ্বার সরকার বাড়ির পার্শ্ববর্তী মাঠে খেলা শেষে বিদ্যুতের তার গোছাতে গিয়ে‌ দুর্ঘটনার শিকার হয় সে।

নিহত আফসার উদ্দিন রানা (১৭) বাড়ি মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামে। সে কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ প্রস্তুত করেছিল রানা। লাইটিংয়ের জন্য পাশের বাড়ির সুইচবোর্ড থেকে বিদ্যুৎ এনে সন্ধ্যা থেকে খেলা শুরু করে। রাত ১১টায় খেলা শেষে লাইটিং তার গোছানোর সময় একটি লিকেজে হাত লে‌গে বিদ্যুৎস্পৃষ্ট হয় রানা। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রানার মা রোজিনা আক্তার ব‌লেন, ১১ বছর আগে বিদেশে আমার স্বামী মারা যায়। তারপর সন্তানদের লেখাপড়ার কথা চিন্তা করে আমি দেবিদ্বারে চলে আসি। গতকাল সন্ধ্যায় খেলতে যাবে বলে বাসা থেকে বের হয়। রাত ১১টায় আমার কাছে খবর আসে আমার ছেলে আর নাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ সাইফুল্লাহ জানান, বিষয়টি শুনেছি, তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page