বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কুমিল্লা নগরীতে ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে দোকানের মিষ্টিতে মিলল ফাঙ্গাস
/ ৫৮০ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন

কুমিল্লা নগরীতে ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে দোকানের মিষ্টিতে মিলল ফাঙ্গাস

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীতে ফাঙ্গাসযুক্ত মিষ্টি বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২২ জুন) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর কান্দিরপাড়, মনোহরপুর ও বাদুরতলা এলাকায় এই অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে পচা-বাসি ফাঙ্গাসযুক্ত মিষ্টি বিক্রি করায় সালাউদ্দিন সুইটস অ্যান্ড হোটেলকে ২০ হাজার টাকা, বেশি দাম ও পাকা ভাউচার সংরক্ষণ না করায় কান্দিরপাড়ের ফারুক ফল বিতানকে তিন হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংক্ষরণ করায় ধর্ম সাগর পাড়ের পিৎজা জোন (ভূতের বাড়ি) রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাবিরোধী কর্মকাণ্ড ও অনিয়মের কারণে নগরীর তিন প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও কুমিল্লা জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page