বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা নগরীতে র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে ২ প্রতারক আটক
/ ২২৪ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ২:৫১ অপরাহ্ন

কুমিল্লা নগরীতে র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে ২ প্রতারক আটক

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর কাছ থেকে চাঁদা নিতে এসে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৮ মার্চ) বিকেলে নগরীর পিপলস হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- কুমিল্লা নগরীর চর্থা এলাকার জয় আহমেদ রুবেল (৩৫) প্রকাশ চশমা রুবেল ও একই এলাকার বাসিন্দা নিরব আহমেদ রুবেল (৩৫)। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।
ভুক্তভোগী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলীপুর গ্রামের কাতার প্রবাসী মো. ফারুক জানান, গত ৫ মার্চ সকাল ৯টার দিকে আমার ছেলের শরীরে গরম ডাল পড়ে ঝলসে যায়। পরে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জেনে রাতেই তিনি কাতার থেকে বাংলাদেশে আসেন। ৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টার দিকে তার ছেলেকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ পিপলস হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুর ২টার দিকে তার স্ত্রী শিমুল আক্তারের কাছে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন আসে। আহত আরাফাতকে দেখতে এক অভিভাবক আসবেন বলে জানানো হয় ফোনে রাত ৯টার দিকে ওই ব্যক্তি হাসপাতালে আসেন দেখা করতে। এ সময় তিনি জানান, তার এক ছেলে আরাফাতের সঙ্গে মাদরাসায় পড়ে। সেই জন্য তাকে দেখতে এসেছেন।

এরপর রাত ১১টার দিকে ওই ব্যক্তিসহ মোট চারজন হঠাৎ রুমে ঢুকে পড়ে। একপর্যায়ে প্রবাসী ফারুককে পাশের একটি খালি রুমে নিয়ে র‍্যাব পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে তারা।দাবীকৃত টাকা না দিলে ক্রসফায়ারে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
জীবন বাঁচাতে তাদের প্রস্তাবে রাজি হয়ে তাৎক্ষণিক ২০ হাজার টাকা এবং বাড়িতে ফোন করে আরো ৫০ হাজার টাকা এনে তাদের দেন ফারুক। শনিবার (৮ মার্চ) আবার হাসপাতালে ঢুকে বাকি চার লাখ ৩০ হাজার টাকা দাবি করা হয়
কথা-কাটাকাটির একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পর দুজনকে আটক করে ৯৯৯-এ ফোন করলে ইপিজেড ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টায় তাদের আটক করে নিয়ে যায়।
ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ সংবাদ পেয়ে দুজনকে আটক করা হয়। আটক জয় আহমেদ রুবেল প্রকাশ চশমা রুবেলের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ চারটি মামলা এবং নিরব আহমেদ রুবেলের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ সাতটি মামলা রয়েছে। চাঁদাবাজির ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page