শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
কুমিল্লা বরুড়ায় গোসল করতে এসে ১ কিশোরের মৃত্যু আহত-২
/ ১১৬ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ২:১২ অপরাহ্ন

কুমিল্লা বরুড়ায় গোসল করতে এসে ১ কিশোরের মৃত্যু আহত-২

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বরুড়ায় ঝলম এলাকায় একটি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ভ‍্যান উল্টে তার নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে জিসান (১৩) নামে এক কিশোর। এসময়ে আহত হয়েছে আরো দুইজন। এ সময় নিহত জিসানসহ আরো ৪ শিশু কিশোর পুকুরে গোসল করছিলেন।
নিহত মো: জিসান (১৩) বরুড়া উপজেলার ঝলম গ্রামের ফারুক মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক দেড়টায় বরুড়া ঝলম সড়ক থেকে সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ‍্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ওই পিকআপ এর নিচে চাপা পড়ে গোসল করতে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঐ সময় একই গ্রামের আক্তার হোসেন এর ছেলে মেহেদী হাসান ( ১১), মাসুদ আলম এর ছেলে মাহফুজ আলম (৮) আহত হয়। ঐ সময় পুকুরের মাঝখানে থাকা রাফি নামের এক কিশোর বেঁচে যায়।
আহত মেহেদী হাসানের বাবা আক্তার হোসেন জানান, তারা চার কিশোর পুকুরে গোসল করছিল। এ সময় খালি সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ‍্যান পুকুরের পাশের রাস্তা দিয়ে যাবার সময় উল্টে পুকুরে পড়ে যায়। পিকআপ ও সিলিন্ডারের নিচে চাপা পড়ে জিসানের মৃত্যু হয়। সৌভাগ্যক্রমে বাকি দুজন বেঁচে গেছে।
বরুড়ায় গোসল করতে এসে ১ কিশোরের মৃত্যু ২ জন গুরুতর আহত হন। পরে দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার জানান, বরুড়া বাজার থেকে একটি পিকআপ ঝলম বাজারের দিকে যাচ্ছিল। আমি যতটুকু দেখেছি রাস্তা কিছুটা ভাঙ্গা ছিল। তবে চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। অথবা পিকআপটির ব্রেক ফেইলও হয়ে থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page