বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ের আ”লীগ নেতা জাকির চেয়ারম্যান গ্রেপ্তার
/ ২৭৯ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ের আ”লীগ নেতা জাকির চেয়ারম্যান গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ওরফে জাহেরকে (৬০) গ্রেপ্তার করেছে কোতায়ালি মডেল থানার পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লা নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন জাহেরের বিরুদ্ধে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলার আসামি ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগ সরকারের আমলে পীরযাত্রাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। তার আগে ২০১৬ সালে তিনি ওই ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। নথি জালিয়াতি করে ব্যাংক থেকে ৪৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page