শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৫ দিন পর সেফটি ট্যাংক থেকে প্রবাসীর স্ত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
/ ৫৭০ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৫ দিন পর সেফটি ট্যাংক থেকে প্রবাসীর স্ত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

 

 

 

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রাম এলাকায় নিখোঁজের পাঁচ দিন পর টয়লেটের সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় ফেরদৌসী বেগম নয়ন (৫০) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টার দিকে স্থানীয়রা টয়লেটের সেপটিক ট্যাংকে বস্তাবন্দি লাশের সন্ধান পেয়ে বুড়িচং থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়ার সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগম নয়ন গত শুক্রবার (২৭ জুন) সকাল ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। এর পর থেকে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাকে খুঁজে বেড়ালেও কোনো সন্ধান মেলেনি। পরে বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পাঁচ দিন পর তার লাশ সেপটিক ট্যাংকে বস্তায় ভরা অবস্থায় পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতের ছেলে ইকরামুলসহ স্থানীয়রা অভিযোগ করেন, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় পারিবারিক বিরোধের সূত্র ধরেই হত্যাকাণ্ডের কারণ থাকতে পারে বলে তাদের ধারণা।

ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করা কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, দক্ষিণগ্রাম থেকে ফেরদৌসী বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page