বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে ৩০ কেজি গাজাসহ ৫ মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী
/ ৫৬৬ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে ৩০ কেজি গাজাসহ ৫ মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী

 

 

 

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচংয়ের ছিনাইয়া আনন্দপুর এলাকায় মাদক পাচারকালে মা-মেয়েসহ ৫ মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার (১৯ জুলাই) সকাল আনুমানিক ৯টায় উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া ছিনাইয়া এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন বাকশীমূল ইউনিয়নের উত্তর আনন্দপুরের হাবিল মিয়ার ছেলে জেনারুল হোসাইন জেনু (৩৪), দক্ষিণ আনন্দপুরের নোয়াব মিয়ার ছেলে. মোঃ রুবেল (৩৫),পাঁচোড়া গ্রামের আব্দুল ওয়াসেদ মিয়ার মেয়ে আসমা আক্তার (২০), মাশরা গ্রামের মৃত.শফিকুল ইসলামের মেয়ে জাহানারা বেগম (৩৬),মাশরা মৃত: শফিকুল ইসলামের স্ত্রী রোকেয়া(৫০)।

শনিবার (১৯ জুলাই) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া ছিনাইয়া এলাকায় মাদক পাচারকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাওয়া দিয়ে আটক করে তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে এবং মা-মেয়েসহ ৫ মাদক ব্যাবসায়ীকে আটক করে। পরে স্হানীয়রা খারেরা বিওপির বিজিবি ও বুড়িচং থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে (এস.আই) আল আমিন ও সঙ্গীয় ফোর্স গিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে এবং অটোরিকশা জব্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page