মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
কুমিল্লা বোর্ডে এসএসসিতে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০
/ ৩০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন

কুমিল্লা বোর্ডে এসএসসিতে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

এসএসসিতে কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এ বছর মোট জিপিএ -৫ পেয়েছে ৯ হাজার ৯০২। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টায় বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: শামছুল ইসলাম।

তিনি বলেন, এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার৫৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬দশমিক ৭৭ এবং বানিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। পাসের হার ও জিপিএ -৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা। ফলাফল পর্যালোচনায় দেখা যায় গত বছরের তুলনায় এ বছর পাসের হার, শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ও জিপিএ – ৫ কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ এবং জিপিএ ৫ ছিল ১২ হাজার ১০০ এবং শতভাগ পাসের প্রতিষ্ঠান ছিল ৯৮, এবছর শতভাগ পাস করেছে ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান। একজনও পাস করেনি অর্থাৎ পাসের হার শূন্য এমন প্রতিষ্ঠান একটি। ওই স্কুল কুমিল্লার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চবিদ্যালয়। ওই বিদ্যালয়ের ৩২ জনের সবাই ফেল করেছে।
ফলাফল ঘোষণার এ সময় উপস্থিত ছিলেন সচিব অধ্যাপক খোন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন, উপপরীক্ষা নিয়ন্ত্রক ( মাধ্যমিক) মো কবির উদ্দিন আহমেদ, উপপরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তিবরানী, হিসাব ও নিরীক্ষা শাখার উপপরিচালক মো শাহজাহান ও উপসচিব মাসুম মিল্লাত সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।চেযারম্যান বলেন, গণিতে খারাপ করার কারণে ফল বিপর্যয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page