
কুমিল্লা মুরাদনগরে এক পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা। আহত-১
এ,কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯ টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলো-কড়ইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার পুত্র রাসেল মিয়া (২৮), মেয়ে জোনাকি আক্তার (২২)। এছাড়াও গণপিটুনিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাড়ির ভেতরে একসঙ্গে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখি। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। নিহতদে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাদের বিরোধ ছিল। বৃহস্পতিবার সকালে নতুন করে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাদের মারধর করেলে ঘটনাস্থলে তিনজনকে পিটিয়ে হত্যা করে।
ওসি মাহফুজুর রহমান আরো , ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

