শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Headline
গণভোটে ‘হ্যাঁ’: রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের এক অনিবার্য মুহূর্ত নড়িয়ায় ৫ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে অসুস্থ নূর মোহাম্মদ আরিফকে দেখতে রাহাত হাসপাতালে সাংবাদিক নেতৃবৃন্দ।। পঞ্চগড়ে শুরু হয়েছে দুইদিন ব্যাপি ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ বিতর্ক উৎসব বরিশালে অসুস্থ নূর মোহাম্মদ আরিফকে দেখতে রাহাত হাসপালে সাংবাদিক নেতৃবৃন্দ।। কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার গোসাইরহাটে ১৩০ ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়িয়ায় গভীর রাতে পুলিশের অভিযান সন্দেহভাজন ৮ কিশোর আটক কালিয়াকৈরে পৃথক স্থানে বনবিভাগের অভিযানে ৩৫ টি বন্যপ্রাণী উদ্ধার নির্বাচনী অংশীজনদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভায় লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুন নবী
Headline
Wellcome to our website...
কুমিল্লা মুরাদনগরে ড্রেজারের গর্তে পড়ে প্রাণ গেল দুই বোনের
/ ৭৮ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ন

কুমিল্লা মুরাদনগরে ড্রেজারের গর্তে পড়ে প্রাণ গেল দুই বোনের

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা মুরাদনগরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে করা ডোবার পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের রাজমিস্ত্রি সোহেল মিয়ার মেয়ে সামিয়া (১৩) ও সামিবা (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজমিস্ত্রি সোহেল মিয়ার বাড়ির পাশে ড্রেজারে কাটা ডোবার পানিতে তার ছোট্ট দুই মেয়ে পড়ে হাবুডুবু খাচ্ছিল। তাদের উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন বড় বোন সামিয়া (১৩)। এ সময় চার বছরের ছোট বোনটিকে সে উদ্ধার করে মেঝো বোন সামিবাকে উদ্ধার করতে যায়। সামিবাকে উদ্ধার করতে গিয়ে বোনকে নিয়ে গর্তের গভীরে তলিয়ে মৃত্যু হয় সামিয়া ও সামিবার। বাচ্চাদের দুপুরের খাবার খাওয়ানোর জন্য ওদের মা খুঁজতে বের হয়। খুঁজতে গিয়ে দুই মেয়েকে পানিতে ভেসে উঠতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাদের মায়ের আত্মচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে বাচ্চা দুটিকে উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন। আপন দুই শিশু বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ওসি মাহবুবুল হক বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। এঘটনায় এখন পযর্ন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব‍্যবস্থা নিবো বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page