সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Headline
ব্রেকিং নিউজ বেলজিয়াম থেকে ‘মাস্টার ইন ফাইন্যান্স উইথ ডিস্টিংশন’ ডিগ্রি অর্জন করলেন নগরকান্দার কৃতি সন্তান মোঃ সাদ সিদ্দিকি। কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর?
Headline
Wellcome to our website...
কুমিল্লা সদর দক্ষিণে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-২
/ ৪৮৯ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫, ৭:২২ পূর্বাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-২

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর দক্ষিণ আর্মি ক্যাম্পের নেতৃত্বে সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেল ও মোহাম্মদ শরীফ নামের দুই দুষ্কৃতকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, এয়ারসফট পিস্তল, ওয়াকিটকি সেট এবং মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২১ জুন) রাতে উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় সেনাবাহিনী নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
ধারণা করা হচ্ছে, আটক হওয়া ব্যক্তিরা এই এয়ারসফট পিস্তল ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংঘটিত করত।
আটককৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে । রাসেলের নামে ৩টি এবং শরীফের নামে ২টি মামলা রয়েছে বলে জানা যায়।তাদেরকে দক্ষিণ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩ টি দেশীয় তৈরি দা, ২টি বড় ছুরি, ২টি ছোট ছুরি, ২টি এয়ারসফট পিস্তল, ৪টি ওয়াকিটকি সেট ও ৩টি মোবাইল ফোন।
স্থানীয় প্রশাসন জানায়, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page