কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত ।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত ।
মোঃ মনজের আলী
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া জেলা বিএনপির অন্তর্গত ভেড়ামারা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ তৌহিদুল ইসলাম এবং সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান । এছাড়া ভেড়ামারা পৌর বিএনপির সভায় সভাপতিত্ব করেন আবু দাউদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ডাবলু । উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক জনমানুষের নেতা কুতুব উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম সদস্য খাদেমুল ইসলাম ও শহিদুজ্জামান খোকন ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category

