বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
গাজীপুরে ০২ প্রতারকের বিরুদ্ধে খুনের হুমকীসহ অর্থ আত্মসাতের মামলা
/ ৬৩ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ৪:২৮ পূর্বাহ্ন

গাজীপুরে ০২ প্রতারকের বিরুদ্ধে খুনের হুমকীসহ অর্থ আত্মসাতের মামলা

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর মেট্রোপলিটন সদর থানায় ০২ প্রতারকের বিরুদ্ধে খুন জখমের হুমকীসহ সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের মামলা হয়েছে। গত বুধবার (২২ জানুয়ারী) মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী দৈনিক সময়ের কাগজ পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য ইয়াছিন গাজী।

মামলায় আসামীরা হলেন- ঢাকার বাড্ডা থানার মেরুল বাড্ডা এলাকার ডিআইটি প্রোজেক্টের ৮ নং রোডের রিভিউ প্রোডাক্টস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ নাজীর আহমেদ খাঁন(৩৮) ও উনার সহযোগী টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার মোঃ আবুল বাসার পলাশ(৩৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজির আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানে গাজীপুর সদর উপজেলায় স্থানীয় এজেন্ট(ডিলার) নিয়োগের জন্য আবুল বাশার ভুক্তভোগীকে প্রস্তাব করে। তাদের প্রস্তাবে সরল মনে রাজি হলে কোম্পানীর নির্ধারিত ব্যাংকে ৫ লাখ টাকা ডিপোজিট/জামানত রাখতে বলে। এরপর গত ২০২৩ সালের ১৭ জুলাই উত্তর বিলাসপুর এলাকায় ভুক্তভোগী বাদীর বাসায় নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা সম্পাদন কর ২ প্রতারক ৫ লাখ টাকা গ্রহণ করে। এর কিছুদিন পর এই ২ প্রতারক প্রতারণা ও অপরাধ মূলক বিশ্বাস ভঙ্গ করার উদ্দেশ্যে কৌশলে ডাচ বাংলা ব্যাংক লিঃ জয়দেবপুর শাখার মাধ্যমে আরো ২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে। এরপর থেকে ২ প্রতারক ভুক্তভোগীর সাথে যোগাযোগ বন্ধ করে। ভুক্তভোগী এই দুই প্রতারকের সাথে মোবাইল ফোনসহ বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করে। এতে দুই প্রতারণা ক্ষীপ্ত হয়ে ভুক্তভোগীকে খুন জখম করার হুমকি প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগী ইয়াছিনের দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে পেনাল কোডের ৪২০/৪০৬/৫০৬ ধারায় সদর থানায় ৩৫ নং মামলা রুজু হয়।

এ বিষয়ে জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াসিন আরাফাতের সাথে যোগাযোগ করলে উনি জানান, পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

এ সংক্রান্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীন এ আলম জানান, আসামী গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page