
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি বাসের সংঘর্ষে৷৷
গোপালগঞ্জ প্রতিনিধি সাজিম মোল্যা
সুপার ভাইজার ও চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাগেরহাটগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর হিরণ্যকান্দি এলাকায় পৌছায়। এ সময়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহন নামে একটি বাসের পিছনে ধাক্কা দেয়। সোহাগ পরিবহণ খানিকটা সরে গেলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি রাস্তার পাশে গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সমানের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় বাসের চালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফুজ্জামান। আহত হয় বাসের অন্তত ১০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
