রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা রুপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা
Headline
Wellcome to our website...
চকরিয়ায় মাছের আহরণোত্তর পরিচর্যা-সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি।
/ ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

চকরিয়ায় মাছের আহরণোত্তর পরিচর্যা-সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি।

২০২৫-২৬ অর্থ বছরে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় কক্সবাজারের চকরিয়ায় মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ২৫ জন সামুদ্রিক জেলে নিয়ে দুই দিনব্যাপী প্রথম ব্যাচের (২৯-৩০ এপ্রিল) প্রশিক্ষণ এবং দ্বিতীয় ব্যাচ(৪-৫ মে) প্রদান করা হয়েছে। একইভাবে দুই ব্যাচে উপজেলার ৫০ জন জেলেকে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আতিকুর রহমান। উক্ত প্রশিক্ষণের সম্প্রসারিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ বদরুজ্জামান, উপ প্রকল্প পরিচালক জনাব মো: মিজানুর রহমান,সহকারী প্রকল্প পরিচালক মো: ফারাজুল কবির।
এ ছাড়া প্রশিক্ষক হিসেবে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল আমিন, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার এ. জেড. এম. মোছাদ্দেকুল ইসলাম, ক্ষেত্র সহকারী মো: সায়েফ উল্লাহ ।

এ সময় প্রশিক্ষণে, ‘মাছের আহরণোত্তর ক্ষতি, অপচয় এবং অপচয় প্রশমনের উপায়, মৎস্য আহরণে জেলেদের দায়িত্বশীলতা, আচরনবিধি এবং অবৈধ, অগোচর ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ নিয়ে আলোচনা করা হয়।মাছের গুণগত ও পরিমাণগত মান ঠিক রেখে এবং ক্ষতি কমিয়ে দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে মৎস্য সংশ্লিষ্ট সকলের সহায়তা ও দায়িত্ববোধ পালন বিষয়ে সচেতনতার আহ্বান জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page