রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা রুপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা
Headline
Wellcome to our website...
চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ
/ ১০৮ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:০৫ অপরাহ্ন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ নির্দেশ দেন।

জানা গেছে, ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ জানিয়েছেন আলম নামের এক স্থানীয় সংবাদকর্মী। তিনি জানান, তাকে থানায় আটক করে নির্যাতন করা হয়েছে।

ওই সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া সাংবাদিকদের সত্য সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘শুক্রবার আপনারা একটি সংবাদ দেখেছেন, যেখানে রাজশাহীগামী বাসে ডাকাতির সময় এক নারীকে ধর্ষণ করা হয়নি। তারপরও কিছু মিডিয়া সংবাদটি প্রকাশ করেছে। এতে ওই নারী সমাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন।’

তিনি বলেন, ‘মাঝে মাঝে আপনাদের কিছু সংবাদে সমাজে অস্থিরতা তৈরি হয়। আপনাদের অনুরোধ করছি, সত্য সংবাদ প্রকাশ করুন। আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি। আমি একসময় মর্নিং নিউজে ছিলাম।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page