রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
চাঁদপুর সরকারি কলেজে মাস্টার্স সমাপনী অনুষ্ঠান: বিদায়-অনুভবে হৃদয় ছুঁয়ে গেল এক স্নিগ্ধ বিকাল
/ ২২১ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ৪ মে, ২০২৫, ৬:২৪ পূর্বাহ্ন

চাঁদপুর সরকারি কলেজে মাস্টার্স সমাপনী অনুষ্ঠান: বিদায়-অনুভবে হৃদয় ছুঁয়ে গেল এক স্নিগ্ধ বিকাল

রিপোর্টারঃ
চাঁদপুর সরকারি কলেজে আজ এক আবেগঘন বিকেলের সাক্ষী হলো মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থীদের বিদায় ও সমাপনী অনুষ্ঠান। ৩ মে বিকাল ৩টায় কলেজ মিলনায়তনে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের প্রাক্তন বিভাগীয় অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আজিম উদ্দিন বলেন, “এই বিদায় শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা। তাদের সৎ, সাহসী ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশাই আমাদের।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব অমর চন্দ্র দাস, সহযোগী অধ্যাপক, বাংলা,জনাব মো: সাইদুজ্জামান, সহযোগী অধ্যাপক, বাংলা,জনাব শরীফ মাহমুদ চিশতী, সহকারী অধ্যাপক, বাংলা,জনাব মোঃ রাকিবুর রহমান, প্রভাষক, বাংলা,জনাব আবু সাঈদ, প্রভাষক, বাংলা

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র জনাব নুর আলম সাবের হোসাইন মাহবুব জুয়েল তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণাদায়ক বক্তব্য দেন।

আয়োজনের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী আল আমিন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন শাহরিয়ার মামুন। কবিতা আবৃত্তি করেন নাজনীন সুলতানা ও শাহাজাদী আক্তার,সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদয়ী বক্তব্য প্রদান করেন মোঃ দিদারুল ইসলাম শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সর্বশেষে প্রাক্তন বিদায়ী শিক্ষক অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আজিম উদ্দিনের হাতে বাংলা বিভাগের বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিদায় বেলায় শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আবেগ, কৃতজ্ঞতা ও নতুন জীবনের প্রত্যাশা—যা এই বিকেলটিকে করে তোলে স্মরণীয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page