শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
চাটখিলে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ।
/ ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৫:৫২ অপরাহ্ন

চাটখিলে আদালতের নির্দেশ অমান্য করে
জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ।

রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।

আদালতের নির্দেশ অমান্য করে চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামের আব্বাস আলী ব্যাপারী বাড়ির বেলাল হোসেন গংদের বসত বাড়ির ভূমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে একই বাড়ির মহিন উদ্দিন গংদের বিরুদ্ধে। আদালতের নির্দেশের আলোকে এবং আইন শৃঙ্খলা অবনতির আশংকা থাকায় বৃহস্পতিবার দুপুরে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেয়।
বেলাল হোসেনের পুত্রবধূ মামলার বাদী খোদেজা বেগম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তার শশুর বেলাল হোসেন ওয়ারিশি সূত্রে বাড়ির উপর বি.এস খতিয়ানের ৯৩১, এম.আর.আর খতিয়ানের সাবেক ২১২ দাগ হালে ৪৪০ দাগে ২৭ শতাংশ ভূমির মালিক হয়। তাদের ঘরের সামনের উঠান ও চলাচলের রাস্তা দখল করে বিগত ৩ বছর পূর্বে মহিন উদ্দিনগংরা বিল্ডিং নির্মাণ করে। তখন বাড়িতে কোন পুরুষ না থাকায় বাধা দিয়েও তাদের রুখাতে পারেনি। নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করেন। যার পিটিশন মামলা নং ৪৫০/২০২৪ইং, তারিখ-১১/১১/২০২৪। আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত বিরোধীয় ভূমিতে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করে। বিজ্ঞ আদালতে নির্দেশক্রমে গত ১২/১১/২০২৪ ইং তারিখে এস.আই মোহাম্মদ রফিকুল ইসলাম নোটিশজারী করেন। কিন্তু জোতদার মহিন উদ্দিন আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে পূনরায় বৃহস্পতিবার সকাল থেকে নির্মাণ শ্রমিক নিয়ে কাজ শুরু করে। বাধা দেয়ায় বিল্ডিংয়ের ভিতর থেকে ইটের কনা ও গরম পানি বেলাল হোসেনের মেয়ে রেহানা, পুত্রবধূ নুপুর ও শাহীনুরকে আহত করে। এক পর্যায়ে ৯৯৯ ফোন দিলেও পুলিশ তাৎক্ষনিক না এসে দীর্ঘ ৩ ঘন্টা পর এসে বিবাধীদের কাজ বন্ধের নির্দেশ দেয় এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেয়। বেলাল হোসেনের পুত্রবধূ আরো জানায়, পুলিশ চলে যাওয়ার পর তারা পূনরায় কাজ শুরু করে।
এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন থেকে দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বহু শালিস-দরবার হয়েছে। কিন্তু কেউ মানতে রাজি নয়।
তদন্ত কর্মকর্তা এস.আই রফিক জানায়, আদালতের নিষেধাজ্ঞা থাকায় কাজ বন্ধ ছিল। তবে আইন শৃঙ্খলা ও শান্তি রক্ষার্থে কাজ বন্ধ করে উভয়পক্ষকে থানায় বসতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page