রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্ট নয়, তারা স্যাডিস্ট
/ ২২৭ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্ট নয়, তারা স্যাডিস্ট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ০৮-১১-২৪

আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশে নতুন চক্রান্ত চলছে। রাজনীতিতে নানান খেলা চলছে। অনেকে আওয়ামী অপশক্তির সাথে রং-রস আর আপোষের কথা বলছেন, অথচ এখনো শহীদের মায়েদের চোখের পানি শুকায়নি, রক্ত শুকায়নি। রাজনৈতিক অঙ্গণে বিশ্বাস ঘাতকতার ধ্বনিও শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা অডিটেরিয়ামে আয়োজিত জেলা রুকন সম্মেলন উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

চক্রান্ত রুখে দিতে দেশপ্রেমিক জনগন, সেনাবাহিনী এবং ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারকে দেশ গঠনে নতুন রাষ্ট্র বিনির্মানে আমাদের সহযোগীতা করতে হবে। বর্তমান সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। ফুলকোর্ট আদালত বসিয়ে, আনসার কান্ড ঘটিয়ে, সাম্প্রদায়িক হানাহানির অপচেষ্টা করে চক্রান্ত চালিয়ে যাচ্ছে ফ্যাসিবাদিরা।

শেখ হাসিনার কড়া সমালোচনা করে সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আরও বলেন, তিনি বাইরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। নানান অডিও-ভিডিও দিয়ে অপপ্রচার করা হচ্ছে। কখনো বলা যাচ্ছে, যেকোন সময় দেশে ঢুকে পড়বে আবার কখনো বলছে ডিসেম্বরের মধ্যে কাজ সারতে হবে।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে জামায়ত নেতা আরও বলেন, এমন হত্যা, নারকীয় তান্ডব চালানো নিষ্ঠুর বর্বর খুনী শাসককে দেশের মানুষ আর ক্ষমতায় বসতে দিবে না। তাদের রাজনীতি আর নির্বাচনে আসার নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্টই নয়, স্যাডিস্ট। হাসিনা যে অপরাধ করেছে তা শুধু ফ্যাসিস্ট বলে কভার করা যায় না। তিনি স্যাডিস্টও। কারন, সে মানুষের দুঃখ, কষ্ট, বেদনা, খুন, গুম দেখে ইনজয় করেছে। সকল খুনের মাস্টারমানইন্ড শেখ হাসিনাই ইতিহাসের শ্রেষ্ঠতম স্যাডিস্ট।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, অঞ্চল টিম সদস্য মনোয়ার হোসেন, ড. আলমগীর বিশ্বাস ও মেহেরপুর জেলা আমীর তাজ উদ্দীন খাঁন। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page