বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম।
/ ২৭১ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম।

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ০২-১১-২৪

চুয়াডাঙ্গার দর্শনায় প্রকাশ্যে দিনে দুপুরে পৌর বি এন পির এক নেতাকে কুপিয়ে আহত করেছেন পৌর যুবলীগ কর্মী। পরে এলাকাবাসীরা তাকে শোলমারি মাঠ থেকে তাড়িয়ে ধরে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ২নভেম্বর দুপুর ১টায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানালেন শনিবার দুপুর ১ টার দিকে দর্শনা পৌর বি এন পির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মোঃ ফরমান আলি বাজারের জনতা ব্যাংকের সামনে বসে চা পান করছিল। এ সময় একই গ্রামের মোঃ সানিরুল ইসলামের ছেলে পৌর যুবলীগ কর্মী রাশেদ আহম্মেদ প্রকাশ্যে দিনে দুপুরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। এর পর যুবলীগ কর্মী রাশেদ আহমেদ বি এন পি নেতা ফরমান আলীর সুপার ইট ভাটায় গিয়ে ভাটা ম্যানেজার আহসান আলিকে মারপিট করে ও অফিসের চেয়ার, অফিস ভাংচুর করে চলে যায়। পরে গ্রামবাসি ক্ষিপ্ত হয়ে স্হানীয় শোলমারি মাঠ থেকে যুবলীগ কর্মী রাশেদ আহম্মেদকে মারপিট করে দর্শনা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর বলেন বেলা ৩ টার দিকে আটক আসামী রাশেদ আহমেদকে চুয়াডাঙ্গা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন গত দু সপ্তাহ আগে একই ব্যাক্তি একই গ্রামের সাবেক কাুউন্সিলর মোঃ আশু মিয়াকে কুপিয়ে তার একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিল,ওই ঘটনায় মামলা হয়েছিল দর্শনা থানায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page