রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা। নিখোঁজের একদিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার- শিক্ষিকা ড, জাকিয়া সুলতানার মিত্যু সাংবাদিক লেখক ঐক্য এবং দাবি নিয়ে আলোড়ন সৃস্টি হচ্ছে সারা দেশ জুড়েই- বাগমারায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের অবসান। নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ শিরোনাম: ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের’ দাবি পরিবারের রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন ভাল কাজে উৎসাহিত করুন
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার দুই মাস পর মামলা
/ ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার দুই মাস পর মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ০৩-১০-২৪

চুয়াডাঙ্গা জেলায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনা জাহান খুশবু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিককে প্রধান আসামি করে ৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অন্যতম আসামিদের মধ্যে রয়েছেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, সাবেক সহসভাপতি শাহাবুল হক, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সাবেক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, ইমদাদুল হক আকাশ ও চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভিন প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে গত ৪ আগস্ট চুয়াডাঙ্গায় আন্দোলনে নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় ধারালো অস্ত্র রাম দা, হাতকুড়াল, হকিস্টিক ও জিআই পাইপ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ওই সময় তাদের আঘাতে তিন নারী শিক্ষার্থী মারাত্মকভাবে জখম হন। পরে তারা ককটেল বিষ্ফোরণ করে চলে যায়। এ ঘটনার প্রায় দুই মাস পর চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করলেন ভুক্তভোগী শিক্ষার্থী হাসনা জাহান খুশবু।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা রেকর্ড হয়েছে। দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page