রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর? সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ”ঝুলান্ত মরদেহ উদ্ধার! না ফেরার দেশে সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা: শোকে স্তব্ধ রংপুর সাংবাদিক অঙ্গন মাদকের আতুড়ঘর সেনবাগ, নষ্ট হয়ে যুবসমাজ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম!
/ ২১৯ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৭:০৮ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম!

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবক দল নেতা শাহজামালকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়া উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় থানা ছাত্রদলের এক নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত শাহজামাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার জয়নুদ্দিন মোল্লার ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক।

রাতে আহত শাহজামাল বলেন, শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা এতে। এরই জের ধরে আমার প্রতিপক্ষসহ ছাত্রলীগ কর্মীরা মিলে আমাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে আমার একটি হাতের তিনটি আঙুল কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছি।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, একজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছি। রাত হাতের তিনটি আঙ্গুল ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা তাকে থানায় এসে অভিযোগ বা মামলার জন্য অনুরোধ করেছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page