শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গা জীবন নগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত।
/ ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৪:০১ অপরাহ্ন

চুয়াডাঙ্গা জীবন নগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর গুলিতে মাদক ব্যবসায়ী অনিম (২০) নামের এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন।

আহত অনিম হরিহরনগর গ্রামের মইর উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মাদক ও চোরাকারবারি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশী চোরাকারবারি অনিম ফেন্সিডিল আনার জন্য হরিহনগর ঈদগাহ বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় ভারত সীমান্তে নালুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে উদ্দেশ্যে করে গুলিবর্ষণ করে। ওই গুলি শরীরে বাম পাজরে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়ে বাড়ি ফেরেন অনিম।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য পার্শবর্তী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় ইউপি সদস্য আরজাম হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বিএসএফ গুলিবর্ষণ করেছে বলে শুনেছি। এতে অনিম নামের এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছে। সেখানে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ বলেন, এই ঘটনার কোনো সত্যতা আমরা পাইনি। সাধারণত এরকম ঘটনা ঘটলে বিএসএফের পক্ষ থেকে আমাদের অবহিত করে। তারা কিছু বলেনি। আমরাও সকালে বিষয়টি শুনে ঘটনাস্থলে বিজিবির সদস্যদের পাঠিয়েছিলাম। কিন্তু স্থানীয়রা নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page