রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
জয়পুরহাটে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের একমাত্র ছেলে তার নিজ বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
/ ২০৯ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের একমাত্র ছেলে তার নিজ বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: তানজীদ হোসেন

আজ বুধবার সকাল দশটায় শহরের আরাফাত নগরের নিজ বাসার শোবার ঘরে সেলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনেরা। তবে আত্মহত্যা র কারণ এখনো জানা যায়নি।
নিহত তরুণ পোশাক ব্যবসায়ী হলেন ওয়াকিল আহাম্মেদ অনিক (৩২)। তিনি মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের একমাত্র ছেল। শহরের প্রধান সড়কের স্বাক্ষর প্লাস নামে পোশাকের একটি দোকান রয়েছে তার। তিনি বিবাহিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তিনি ব্যবসার পাশাপাশি বাবার পরিবহন ব্যবসাও দেখভাল করতেন। আত্মগোপনে থাকার পর মোটরশ্রমিক নেতা রফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের আরাফাত নগরের বাসায় আসেন। ছেলে অনিক নিজে এসে বাসার দরজা খুলে দিয়েছিলেন। আজ বুধবার সকাল দশটার গৃহপরিচারিকা বাসায় এসে অনিকের ঘরে গিয়ে ডাকাডাকি করলেও তিনি ঘর থেকে বের হচ্ছিলেন না। তখন গৃহপরিচারিকা দরজা খোলা দেখে ঘরে ঢুকে অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতেপান সেলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ নামানো হয়। গলায় কালচে দাগ রয়েছে।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন দুপুর ১টাই বলেন মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ছেলে ওয়াকিল আহাম্মেদ আত্মহত্যা করেছেন। আমরা ঘটনাস্থলে এসেছি। লাশটি ময়না তদন্ত না করতে পরিবারের সদস্যরা আপত্তি জানিয়েছেন। আত্মহত্যাকারণ জানা যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page