মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
টঙ্গীতে তথ্যবাণী পত্রিকার সম্পাদক প্রয়াত আমিনুল হক’র স্মরণে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন পদ্মা সেতুতে মাঝ রাতে বাস দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ৭-৮ ব্রাহ্মণপাড়া বৃহওর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান এর উদ্যাগে হিফজুল কোরান প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কুমিল্লায় চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ সরাইল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামবাসী’র মাঝে ৪ ঘন্টা সংঘর্ষ চলে, আহত শতাধিক সুনামগঞ্জে শাল্লায় হাওর ফসল রক্ষা স্বাধীন বাংলাদেশ এবং মেজর জিয়াউর রহমান
Headline
Wellcome to our website...
জাজিরা উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত
/ ৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন

জাজিরা উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

জুয়েল মিয়া
বাংলাদেশ রিপোর্টার

শরীয়তপুরের জাজিরা উপজেলা বিএনপির সাথে নাওডোবা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়

এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সুরুজ মাদবরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. রুবেল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক বজলুর রশীদ সিকদার। প্রধান বক্তা ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব আলম টিটু আকন। বিশেষ অতিথি ছিলেন, জাজিরা পৌরসভা বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলাম,পৌরসভা বিএনপির সদস্য সচিব কে.এম কামরুজ্জামান মিলন
সম্মানিত অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য আহসান হাবীব স্বপন মুন্সিজাসাসের সভাপতি লুৎফর রহমান কবিরাজ

অনুষ্ঠানে নাওডোবা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর সরদারের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানান। উপজেলা বিএনপির নেতৃবৃন্দও তাদেরকে ভালোবাসায় এবং ফুলের মালা দিয়ে বরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, পালেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান স্বপন হাওলাদার, যুবদল নেতা শেখ রুবেল, বিকেনগর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মাঝি, বিকেনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তারা আরও বলেন, জাজিরা তথা শরীয়তপুরের বিএনপিতে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালুর অবদান অপরিসীম। আমরা তার নেতৃত্বেই এগিয়ে যেতে চাই। আর আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপি করতে চাই। বিএনপি পরিবার সবাই এক থাকতে চাই

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page