শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
ড.ফয়জুল হক “বিএনপি থেকে পদত্যাগ”
/ ২৯৮ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

ড.ফয়জুল হক “বিএনপি থেকে পদত্যাগ”

মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ।

আজ ১২-জুলাই-২০২৫ইং,
রোজ শনিবার
বিএনপির সুপরিচিত নেতা ড.ফয়জুল হক ঝালোকাটি-১ আসনের জাতীয়বাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন-তার নিজ ফেসবুক পোস্ট থেকে।
তিনি এই পোস্টটিতে জানান-

আমি, ড. ফয়জুল হক, আজ গভীর আবেগ ও বিবেচনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।

গত ২০১৫ সালে গঠিত বিএনপির মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১৮ সালে ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) এবং ঝালকাঠী-২ (ঝালকাঠী-নলছিটি) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দেশে ও বিদেশে থেকে বিগত বছরগুলোতে বিএনপি, জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী আন্দোলনসহ ইসলামপন্থী ও সামাজিক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছি। আমি সব সময় চেয়েছি একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে।

কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি,৫ আগস্টের ঘটনার পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ধীরে ধীরে বামঘেঁষা মতাদর্শের প্রভাবে পরিচালিত হচ্ছে। যেসব ইসলামপন্থী দল ও ইসলামিক চিন্তাবিদরা অতীতে বিএনপির পাশে ছিলেন, আজ তাদের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেওয়া হচ্ছে, যা আওয়ামী লীগের কথার সাথে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। এসব অবস্থান আমার বিশ্বাস, চেতনাসম্মত রাজনীতির পরিপন্থী। আমি একজন ডানপন্থী রাজনীতিক হিসেবে আজ স্পষ্টভাবে বুঝতে পারছি, আমাকে দলীয় রাজনীতিতে কোণঠাসা করে রাখা হয়েছে।

আমি পাথর দিয়ে মানুষ হ*ত্যা, সন্ত্রাস,চাঁদাবাজিকে ন্যূনতম সমর্থন দিতেও রাজি নই। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার স্পষ্ট সাহস রাখতে চাই।গত ১৬ বছর যেভাবে কথা বলেছি ঠিক তেমনি আমি ন্যায় ও মানবতার পক্ষে কথা বলতে চাই, দলীয় স্বার্থ নয়—দেশ, ধর্মীয় মূল্যবোধ এবং সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র।

জুলাই বিপ্লবের পরে দেশের বৃহত্তর স্বার্থে আমাকে এমন কিছু পদক্ষেপ নিতে হয়েছে, যা দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল। আমি চাই না আমার অবস্থানের কারণে দল বিব্রত হোক। কারণ এখনো অনেক নেতা রয়েছেন, যারা পরিবর্তিত বাস্তবতাকে মেনে নিতে পারছেন না—তারা আজও শেখ হাসিনার দেখানো পথেই হেঁটে চলেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনে ত্যাগ এবং দেশনায়ক তারেক রহমানের দেশের প্রতি ভালোবাসা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। তাঁদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা রইলো।

আমার রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে বলতে চাই—আমি ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে একটি স্বাধীন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতির সামনে আসতে যাচ্ছি ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সবার সমর্থন নিয়ে আমি মানবতা, সত্য এবং ধর্মীয় মূল্যবোধের পক্ষে সংসদে কথা বলবো।

আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় নয়—বরং একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলতে চাই। মৃত্যুর আগপর্যন্ত এই নীতিতে অবিচল থাকবো বলে দৃঢ়প্রতিজ্ঞ।

সবাই আমার জন্য দোয়া করবেন। বিএনপি সহ সকল রাজনৈতিক দলের বন্ধুবান্ধব, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা রইলো।

✍️ ড. ফয়জুল হক
সংসদ সদস্য পদপ্রার্থী,
ঝালকাঠী ১(রাজাপুর- কাঠালিয়া)

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page