শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
দর্শনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রচারণা
/ ২৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ২:৫৪ অপরাহ্ন

দর্শনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রচারণা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দাওয়াতি মজলিস ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। দলটির কেন্দ্রীয় আমীর আলোচিত ইসলামী স্কলার আল্লামা মামুনুল হকের নেতৃত্বে পরিচালিত এ রাজনৈতিক সংগঠনের চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদীয় আসনে প্রার্থী মাওলানা জুবায়ের খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দর্শনার আকন্দবাড়িয়া ঈদগাহ দারুল উলুম হাফেজিয়া মাদরাসায় এ আয়োজন হয়। স্থানীয় আলেম-ওলামা ছাড়াও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির চুয়াডাঙ্গা জেলার সহ. প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা জুবায়ের খান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের দল। আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণের জন্য। যারা সংসদে যাবেন, তাদের দ্বীনি জ্ঞান, নৈতিকতা ও জনগণের আস্থা থাকা জরুরি। রিকশা প্রতীক সাধারণ মানুষের প্রতীক। গরিব-অসহায় মানুষের অধিকার আদায়ে আমি সংসদে যেতে চাই।

তিনি আরও বলেন, আমরা চাই একটি ন্যায়ের সমাজ, যেখানে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস থাকবে না। ইসলামী মূল্যবোধের আলোকে দেশ পরিচালিত হলে জনগণ প্রকৃত শান্তি পাবে। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আমরা সে দায়িত্ব পালন করব।

স্থানীয় কয়েকজন ভোটার বলেন, আমরা পরিবর্তন চাই। মামুনুল হক হুজুরকে আমরা চিনি। তাঁর নেতৃত্বে এই দল মাঠে নামলে আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস দর্শনা থানা সভাপতি মাওলানা মুস্তাফিজ, প্রচার সম্পাদক মাওলানা মুসা নূর, মাওলানা আশরাফুল আলম, মাওলানা হুজাইফা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক আল্লামা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী সক্রিয় হয়ে উঠেছে। চুয়াডাঙ্গা জেলায়ও ইতিমধ্যে দলটির নির্বাচনী প্রচারণা দেখা যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page